খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিন স্থানান্তর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিন স্থানান্তর করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরিভিত্তিতে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হয়। জটিলতা নিয়ন্ত্রণ করে তাকে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়াকে গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত