ভারতে প্রতি ৮৩৪ নাগরিকের জন্য একজন ডাক্তার

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

এতদিন নানা জায়গা থেকে বিভিন্ন জন দাবি করছিলেন, ভারতে ডাক্তারের সংখ্যা খুবই কম। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারও তাই জানালেন। বললেন, ভারতে প্রতি ৮৩৪ জনের জন্য ডাক্তার রয়েছে একজন।

রাজ্যসভায় তিনি বলেন, ভারতে চিকিৎসক-জনসংখ্যার অনুপাত ১:৮৩৪। এর মধ্যে ৮০ শতাংশ নিবন্ধিত অ্যালোপ্যাথিক হলেও ৫ লাখ ৬৫ হাজার আয়ুষ ডাক্তার। অপরদিকে নার্স রয়েছে ৩৬ লাখ ১৪ হাজার জন। আর নার্স-জনসংখ্যার অনুপাত ১:৪৭৬।

জাতীয় মেডিকেল কমিশনের (এনএমসি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন মাস পর্যন্ত রাজ্য এবং জাতীয় মেডিকেল কমিশনে  ১৩ লাখ ৮ হাজার ৯ জন অ্যালোপ্যাথিক চিকিৎসক নিবন্ধিত রয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছে, ভারতে মেডিকেল কলেজের সংখ্যা ২০১৪ থেকে এ পর্যন্ত ৮২ শতাংশ এবং এমবিবিএসের আসন ১১২ শতাংশ বাড়ানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত