দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে দেশের সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর মগবাজারে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে মশাল মিছিলটি মগবাজার মোড় থেকে শুরু হয়ে পুরাতন রমনা থানার সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে মশাল উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, রুহুল আমিন, বায়েজীদ আহমেদ, আরমান হোসেন বাপ্পি, আব্দুর রহিম রাজীব, রশিদ তানজীম, মুদাসসিরুল ইসলাম রায়হান, আরিফুর রহমান রাসেল, সদস্য মো. কাউসার হোসেন, খিলগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান হিরা, সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু, হাজারীবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আবিদ হাসান, সবুজবাগ থানা ছাত্রদলের আহবায়ক রাফাত জামান গাফফার, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ইউনুস সুমন, মতিঝিল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রনি, কলাবাগান থানা ছাত্রদলের আহবায়ক ওবাইদুল ইসলাম সৈকত, রমনা ছাত্রদলের আহবায়ক জুয়েল শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মোল্লা, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিদ্বেশরী কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল আহমেদ সানি, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমতিয়াজ, নিউ মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক জয়, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসান, শাহজাহানপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান সবুজসহ নেতৃবৃন্দ।
