প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। করেন মিউজিক ভিডিও। এবার এই দম্পতি জুটি আলোচনায় এলেন নতুনভাবে।
লায়লাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছেন মামুন। এবার মামুনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা গেল, লায়লার কাছে নিয়েছেন ৩০ লাখ টাকা।
এদিকে মঙ্গলবার ইউটিউবারদের বাসায় ডেকে ক্যামেরার সামনে কথা বলেছেন লায়লা। তার দাবি মামুন প্রায়ই মদ খেয়ে এসে তাকে মারধর করতো। এভাবে পূর্বেও তাকে আঘাত করেছে। পূর্বেও মিটমাট করেছেন। কিন্তু এবার আর কোনো মিটমাট করবেন না। বললেন, মামুন প্রায়ই রাগ করে বাড়ি ছেড়ে চলে যেত। ওকে গিয়ে নিয়ে আসতাম। মামুনকে আর ফিরিয়ে আনবো না।
এদিকে, মামুনের চলে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছেন লায়লা। তাই একের পর ইনস্টাগ্রামে রিলস দিচ্ছেন। এসব রিলসে স্যাড রোমান্টিক গান ব্যবহার করা হচ্ছে। যার কথাগুলো দাঁড়াচ্ছে লায়লার হৃদয়ে শু মামুনই ছিল। রিলস ভিডিওর এক পর্যায়ে চোখের জল ফেলতেও দেখা যাচ্ছে লায়লাকে। নেটিজেনরা মন্তব্য করছেন মামুনের জন্য কষ্ট পাচ্ছেন, মামুনের জন্য চোখের জল ফেলছেন- এটা ঠিক হচ্ছে না।
সম্প্রতি লায়লাকে মধ্যরাতে একটি লাইভ ভিডিওতে দেখা যায়, রাজধানীর বারিধারার ফুটপাতে এসে কাঁদছেন। সেই সঙ্গে বলছেন মামুন আমাকে মেরেছে, মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে। সে আমার ফেসবুক পেইজ ডিলিট করে দিয়েছে, আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে এই ভিডিও রেকর্ড করেন প্লিজ।
জায়েদ একটা পজিশনে ছিল, সেটা ধরে রাখা উচিৎ: নিপুণ