পবিত্র হজ পালনের উদ্দেশে কক্সবাজারের টেকনাফ থেকে হেঁটে রওনা দিয়েছেন মোহাম্মদ জামিল (৪৮) নামে এক শিক্ষক।
১৬ ডিসেম্বর শনিবার সকালে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে হেঁটে রওনা দেন তিনি। রবিবার (১৭ ডিসেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি উখিয়া পর্যন্ত পৌঁছেছেন। মোহাম্মদ জামিল টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার মরহুম হাজি আবুল হাসিমের ছেলে।
এ বিষয়ে মোহাম্মদ জামিল বলেন, ‘আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হজ পালনের উদ্দেশ্যে আমার এই সফর। আমি বেনাপোল সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করব। পরে পাকিস্তান, ইরান, দুবাই হয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছানোর ইচ্ছা আমার। প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব আমিরাতে পৌঁছানো হচ্ছে আমার স্বপ্ন। এর আগে চলতি বছরে আমি ১৬ দিনের মধ্যে বেনাপোল গিয়েছিলেন।’ বিভিন্ন ভাষায় পারদর্শী জামিল আরও জানান, ‘লোক দেখানো নয়। আল্লাহ এবং রাসুলকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমার এ সফর।’
