লোহিত সাগরে হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের জোট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ এএম

লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এই আক্রমণ বলে জানিয়ে আসছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে এবার হুতিদের হামলা মোকাবিলায় ১০ দেশের টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে ওয়াশিংটন।

এই টাস্কফোর্সে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিসিলিস এবং স্পেন।  

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দশ দেশের সম্মিলিত টহল ব্যবস্থার ঘোষণা দেন।

সম্মিলিত টহল জোটের কথা জানিয়ে লয়েড অস্টিন বলেন, ‘আমি অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান, নামের একটি নতুন গুরুত্বপূর্ণ বহুজাতিক নিরাপত্তা পদক্ষেপের ঘোষণা করছি। যা কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস এবং টাস্কফোরর ১৫৩ এর আওতায় লোহিত সাগরে নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করবে।’

লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্রগোষ্ঠী হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এই আক্রমণ বলে জানিয়ে আসছে তারা। এই পরিস্থিতিতে লোহিত সাগরে এবার হুতিদের হামলা মোকাবিলায় ১০ দেশের জোট গঠনের কথা জানাল ওয়াশিংটন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত