বিসিসিসিআইয়ের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ পিএম

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চেম্বার কার্যালয়ে শারীরিক উপস্থিতি ও অনলাইনে অংশগ্রহণের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আজিজুল আকিল ডেভিড।

বিসিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে চেম্বারের নিরলস ভূমিকার কথা পূনর্ব্যক্ত করেন।

২০২২ কর্মবর্ষে চেম্বারের বিভিন্ন বাস্তবায়িত কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিকাশে, বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভার সভাপতি আজিজুল আকিল ডেভিড চেম্বারের অভীষ্ট লক্ষ্যসমূহ উল্লেখ করে বলেন, এই চেম্বার দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে যে ভূমিকা পালন করছে, বর্তমান নির্বাহী কমিটির নেতৃত্বে আগামী দিনগুলোতে তা আরও বেগবান ও বহমুখী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত