বাবা হারালেন মারিয়া নূর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০১ এএম

বাবা হারালেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে মারিয়া জানান তার বাবা মোঃ আব্দুল লতিফ খান আর নেই। 

উপস্থাপিকা তার বাবার আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

মারিয়া নূর মাঝে অনেক দিন ধরেই উপস্থাপনা কিংবা অভিনয়ে অনিয়মিত ছিলেন। গেল বছরের মাঝামাঝি সময়ে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর কাজ থেকে কিছুটা বিরতি নেন। এরপর বছরের শেষ দিকে আবারও উপস্থাপনায় ফিরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত