ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস বাংলাদেশ বিভাগের কংগ্রেস এবং সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ এএম

আধুনিক ও দক্ষ চিকিৎসা দেয়ার প্রত্যয় নিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস বাংলাদেশ বিভাগের আয়োজনে ঢাকার ঐতিহ্যবাহী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাবর্তন অনুষ্ঠান এবং বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। সার্বিক পরিচালনা করেন প্রফেসর ডা. সৌমিত্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ভালো চিকিৎসক হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। কেউ ইচ্ছা করে ভুল করেন না, চিকিৎসকদের মানবিক ও সতর্ক হয়ে চিকিৎসা দিতে হবে।

বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের নামকরা চিকিৎসকেরা অত্যাধুনিক অস্ত্রোপচারের কৌশল এবং চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের বিষয়ক তথ্য উপস্থাপন করেন। সাইন্টিফিক সেমিনারে বক্তব্য রাখেন ডা. মো মাহবুব আলম, ডা. মো নাজমুল হক মাসুম, প্রফেসর মো ফাজাল নাসের, প্রফেসর ডা. সালমা রউফ, প্রফেসর ডা. মো শফিকুল ইসলাম এবং প্রফেসর মো শাহ-আলম।

সাইন্টিফিক সেমিনারের পর অত্যাধুনিক অস্ত্রোপচারের ও চিকিৎসা নিয়ে সম্মানিত আইসিএস বাংলাদেশ প্যানেলিস্টদের গভীরভাবে বিশ্লেষণ এবং আলোচনা করেন। প্যানেললিস্ট হিসেবে ছিলেন— প্রফেসর মো. সানোয়ার হোসেন, প্রফেসর মো. আফজাল হোসেন, প্রফেসর মেজর ডা. লাইলা আঞ্জুমান বানু, প্রফেসর এ.কে.এম আনোয়ারুল ইসলাম, প্রফেসর ডা. আসরাফুল ইসলাম এবং প্রফেসর ডা. সারদার এ নাইম।

এছাড়াও কনভোকেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন— প্রফেসর ডা. এবিম খুরশিদ আলম, প্রফেসর ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রফেসর ডা. মো মজিবর রহমান।

উক্ত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কলেজ অফ সার্জনস বাংলাদেশ সেকশনের নতুন ফেলোদের কনভেনশন ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার ইনসেফটা ফার্মাসিউটিক্যালস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত