নান্দাইলে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।   এতে ৩০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের সাথে বিপরীতে দিক থেকে আসা ময়মনসিংহগামী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরেই বাস চালক পালিয়ে যায় ।

দুর্ঘটনার খবরে নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ, হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার, ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরির্দশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত