নতুনধরা এসেটস্ লিমিটেডের গৌরবময় অর্জন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম

দুবাইয়ে মিলিনিয়াম প্লাজা হোটেলে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস কনফারেন্সে ‘বেস্ট রিয়েল এস্টেট কোম্পানী অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৩’ অর্জন করেছে নতুনধরা এসেটস লিমিটেড। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অ্যাওয়ার্ডটি গ্রহন করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক মেরীনা সাদী ও কোম্পানীর পরিচালক শাহীন মিঞা শিকদার।

বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে ৩০০ এর অধিক এনআরবি ব্যবসায়ী, দুবাইয়ে নিযুক্ত সম্মানিত বাংলাদেশী কনস্যুল জেনারেল বিএম জামাল হোসেন, রাষ্ট্রদূত মো. আবু জাফর, স্কটল্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট ও শ্যাডো মিনিস্টার জনাব ফয়সল চৌধুরী, ইউএসএ এর জর্জিয়া স্টেটের স্টেট সিনেটর শেখ রহমান ও দুবাইয়ের সরকারি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা অর্জন করে নতুনধরা এসেটস লিমিটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত