হরিণ ভেবে বিলুপ্ত প্রজাতির বন্য ছাগল আটক করল এলাকাবাসী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাজান চলতি নদী থেকে ভাসমান অবস্থায় হরিণ মনে করে প্রায় ৫০ কেজি ওজনের একটি বিলুপ্ত প্রজাতির বন্য ছাগলকে আটক করেন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জের ডলুরা এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৭ ডিসেম্বর) সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে একটি  বন্য ছাগল নদী পার হয়ে বাচাঁর চেষ্টা করছে। এ সময় সেখানে থাকা স্থানীয় বাসিন্দারা বন্য ছাগলকে হরিণ মনে করে নৌকা নিয়ে উদ্ধার করে দেখে এটি হরিণ নয় কিন্তু দেখতে অবিকল হরিণের মতো।

পরে স্থানীয়রা এটিকে ডলুরা বিজিবি ক্যাম্পে নিয়ে যায় ওই দিন রাতেই বিশ্বম্ভরপুর পুলিশ ও বিজিবি সুনামগঞ্জ বন-বিভাগের কাছে এই বন্য ছাগল হস্তান্তর করে।

সুনামগঞ্জ বনবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম দেশ রূপান্তরকে জানান,  ডলুরা নদী থেকে উদ্ধার হওয়া বন্য ছাগলটিকে (রেড সেরো) মৌলভীবাজার লাউয়াছড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ বন্য ছাগলটি 'আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)'-এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। সেই সাথে এটি রাজকান্দি রিজার্ভ ফরেস্টের ছেড়ে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত