ছয় হাজার কোটি টাকার শীর্ষ ঋণখেলাপি নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ রতনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদের বিরুদ্ধে প্রায় ছয় হাজার কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে ২৫/৩০টি মামলা চলমান আছে। তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ১৫টি মামলায় তার বিরুদ্ধে আছে গ্রেপ্তারি পরোয়ানা।
চট্টগ্রামে ভোগ্যপণ্যের এই ব্যবসায়ী ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন।
