কারাবন্দী শ্রমিকদল নেতা কাজল মারা গেছেন 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮ এএম

মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান কাজল পল্টন থানায় একটি নাশকতা মামলায় আটক হয়ে কাশিমপুর কারাগারে বিনা বিচারে আটক ছিলেন। মঙ্গলবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কারা কর্তৃপক্ষ তাকে হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।

এই মৃত্যুকে হত্যাকাণ্ড অভিহিত করে কাজলের নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও উপযুক্ত বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত