গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হিনা খান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরের মেয়ে হিনা খান। কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন।

কয়েক মাস আগেও একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। হঠাৎ সোশ্যালে হিনার পোস্ট দেখে চমকে উঠলেন তার ভক্তরা। অনেকেই জানতে চেয়েছেন, কী হয়েছে তার?

ভক্তদের আশ্বস্ত করেছেন হিনা নিজেই। জানিয়েছেন চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রচন্ড জ্বর ছিল গায়ে। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। পোস্টে তিনি লিখেছেন, গত চার দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। কিন্তু তা বৃথা। জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ জ্বর রয়েছে গায়ে।

দিনে দিনে যে খুবই দুর্বলতা অনুভব করছেন সে কথাও প্রকাশ করেছেন হিনা। যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, অনুরাগীদের সেই প্রার্থনাই করতে বলেছেন নায়িকা। কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন হিনা।

অক্টোবর মাসেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখনও হাসপাতাল থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন নায়িকা। তার আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে।

এই অভিযোগ জানানোর পর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু নেপথ্যের কারণ এখনও জানা যায়নি। তবে এখন তার সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় নায়িকার অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত