শিবসা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই কার্গোডুবি 

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম

সুন্দরবন সংলগ্ন শিবসা নদীতে ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার ভোরে শিবসা নদীর ক্লোজারে আটকে পড়ে তলা ফেঁটে ডুবে যায় জাহাজটি। তবে জাহাজটিতে থাকা স্টাফ-কর্মচারি সাঁতার দিয়ে কুলে উঠে যান। 

খুলনার দাকোপ উপজেলার ৫ নং সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলী ফকির দেশ রূপান্তরকে জানান, ভারত থেকে ফ্লাইঅ্যাশ বোঝাই করে এমভি গারোহেরা নামক জাহাজটি সুন্দরবনের আন্টিহারা নৌপথ দিয়ে মোংলা বন্দরের শিল্পাঞ্চলে অবস্থিত একটি সিমেন্ট ফ্যাক্টরিতে আসছিল। পথিমধ্যে শিবসা নদীর (খুলনা) নলিয়ান এলাকায় পৌঁছালে জাহাজটি ক্লোজারে আটকে একদিকে কাত হয়ে যায়। পরে তলা ফেঁটে ঘটনাস্থালে ডুবে যায় জাহাজটি। 

তিনি জানান, দুর্ঘটনাকবলিত জাহাজে থাকা স্টাফ-কর্মচারী সাঁতার দিয়ে কুলে উঠে যান। জাহাজ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত