বিসিএল ওয়ানডের ফাইনাল আজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (ওয়ানডে সংস্করণ) ফাইনাল আজ। 

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। 

চার দিনের ম্যাচের সংস্করণের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। পেসার খালেদ আহমেদের নৈপুণ্যে শিরোপা জিতেছিল পূর্বাঞ্চল। 

আজ ফাইনালে তাদের সামনে আবারও শিরোপা জয়ের হাতছানি, উত্তরাঞ্চলের সামনে সুযোগ প্রতিশোধের। লিগ ম্যাচে এই দুই দলের দ্বৈরথে পূর্বাঞ্চল ৬২ রানে হারিয়েছিল উত্তরাঞ্চলকে। 

পূর্বাঞ্চলের  হয়ে খেলছেন খালেদ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপুরা। উত্তরাঞ্চলে আছেন তাইজুল ইসলাম, আকবর আলীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত