পাকিস্তানের কাছে মুম্বাই হামলার মূল হোতা হাফিজ সাঈদকে চায় ভারত

  • সাঈদ বরাবরই ২০০৮ সালে মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন
  • বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন হাফিজ সাঈদ
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

ভারতের অন্যতম জনবহুল এবং গুরুত্বপূর্ণ শহর মুম্বাই-তে সন্ত্রাসী হামলায় জড়িত পাকিস্তানি লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতা হাফিজ সাইদকে হস্তান্তর করার দাবি জানিয়েছে ভারত।

সাঈদকে হস্তান্তরের দাবি জানিয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ব্রিফিং এ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, 'আমরা পাকিস্তান সরকারের কাছে হাফিজকে ভারতের হাতে তুলে দিতে বিভিন্ন প্রাসঙ্গকি ডকুমেন্টস জমা দিয়েছি।‘

বর্তমানে পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছেন হাফিজ সাঈদ। নিষিদ্ধ লস্কর-ই তাইয়্যেবার সহপ্রতিষ্ঠা হিসেবে জঙ্গি অর্থায়নের অভিযোগে ২০০২ সালে তাকে ৩১ বছর কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর অভিজাত হোটেল তাজসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল। ভারতের অভিযোগ, পাকিস্তান থেকে নৌকাযোগে আসা ১০ সন্ত্রাসী সেদিন হত্যাযজ্ঞ চালায়। ওই হামলায় ঘটনাস্থলে ৯ হামলাকারী নিহত হয় এবং একমাত্র জীবিত আজমল কাসাবকে ২০১২ সালে পুনের কারাগারে ফাঁসি দেয় ভারতীয় আদালত।

ভারতের মুম্বাই শহরে সংঘটিত দেশটির ইতিহাসের নৃশংসতম সন্ত্রাসী হামলা সাথে হাফিজ সাইদ সরাসরি জড়িত বলে দাবি ভারত সরকারের।

যদিও সাঈদ বরাবরই ২০০৮ সালে মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে যে হাফিজ সাঈদের ছেলে তালহা সাইদ পাকিস্তানের লাহোরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ হিসেবে তকমা দিয়েছে ভারত।

হাফিজ সাইদের ছেলে নির্বাচনে অংশগ্রহণের খবরেই মূলত নড়েচড়ে বসেছে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত