ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাইদ (৩৬) নামের যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ র্যাব-৬ স্কোয়াডন লিডার মো. ইসতিয়াক হুসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। শনিবার রাতে হরিণাকুন্ডু শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন শামিম। এসময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা করেন।
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০