শীতে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নীলফামারী সদর উপজেলার জরিমন বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত বৃদ্ধা কচুকাটা ইউনিয়নের দুহুলী কেরানীপাড়ার বাসিন্দা।

এর আগে আজ ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির উঠানে কয়েকজন মিলে শীত নিবারণের জন্য আগুনের তাপ পোহাচ্ছিলেন জরিমন বেওয়া। এ সময় হঠাৎ আগুনে পড়ে গিয়ে দগ্ধ হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কচুকাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান অবগত করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত