ব্র্যাক ব্যাংক ও মেটলাইফ ব্যাংকের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

ব্র্যাক ব্যাংক এবং মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি ব্যাংকাসুরেন্স সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা মেটলাইফের বিভিন্ন জীবনবীমা পলিসি গ্রহণ করতে পারবেন। দেশের মানুষের কাছে বীমা পণ্য ও সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে এই চুক্তি আর্থিক খাতে যুগান্তকারী অধ্যায়ের সৃষ্টি করবে।

এটি আনুষ্ঠানিকভাবে শুরু হলে ব্যাংকাসুরেন্স সেবার মধ্য দিয়ে মেটলাইফের বিস্তৃত উদ্ভাবনী পণ্য ও সেবা ব্র্যাক ব্যাংকের শাখা, উপশাখা এবং এসএমই ইউনিট অফিসসহ ব্যাংকের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদের উপস্থিতিতে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মেটলাইফ বাংলাদেশের পক্ষ থেকে এএমডি অ্যান্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডিএমডি অ্যান্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার নাফিস আক্তার আহমেদ, এসইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স মুহাম্মদ আসিফ শামস, এবং  ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও   হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান বলেন, ‌‌‘আজ একটি ঐতিহাসিক মুহূর্তে মেটলাইফ বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক ব্যাংকাসুরেন্স পার্টনারশিপে একত্রিত হয়েছে। এটি আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির নিরলস পরিশ্রমের প্রতিফলন। এই চুক্তিটি বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে।’

মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ বলেন, ‘ব্যাংকাসুরেন্সের প্রধান উদ্দেশ্য হলো বীমা সুবিধাকে আরো সহজলভ্য করা। বাংলাদেশের দুটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান- মেটলাইফ এবং ব্রাক ব্যাংকের এই কৌশলগত অংশীদারিত্ব দেশের মানুষের কাছে বীমার বিস্তৃতি বাড়াবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত