বিয়ে করছেন রাকুল প্রীত

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

 

বিয়ে করছেন রাকুল প্রীত-জ্যাকি তেইশ সালে বলিপাড়া একাধিক বিয়ের সাক্ষী থেকেছে। সিদ্ধার্থ-কিয়ারা, রাঘব-পরিণীতি। হাইপ্রোফাইল দুই বিয়ে নিয়ে বিটাউনে কম চর্চা হয়নি। এবার নতুন বছরে পা রাখতেই আবারও বলিউডে বিয়ের সানাই। এবার ছাদনাতলায় রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি।

ফেব্রুয়ারি মাসেই বিয়ে এই দুই বলিউড তারকার। বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। তবে এবার আর গুঞ্জন নয়, আগামী ২২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন তারকাজুটি। 

সূত্রের খবর, দুই পরিবারের ঘনিষ্ঠদের সাক্ষী রেখেই চার হাত এক হতে চলেছে। গোয়াতে বসছে বিয়ের আসর।

বলিউডের অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের কথা বছর দুয়েক আগেই সকলকে জানান রাকুলপ্রীত। একে অন্যের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন। জ্যাকিকে ‘মাই লাভ’ বলে সম্বোধন করেন অভিনেত্রী।

অন্যদিকে, রাকুল ছাড়া যে তার একদিনও কাটে না, সেকথা জানান জ্যাকি ভাগনানি। দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত