তারা ভালো আছেন, ভালোবাসায় আছেন, আছেন প্রেমে– কিন্তু এই প্রেমের ছবি বাইরে ছড়িয়ে পড়তেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী– যারা টলিউডে পাওয়ার কাপল হিসেবেই পরিচিত। বছর শেষে রাজের সঙ্গে এক ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে হচ্ছে নিন্দে।
২৩-এর শেষ দিনে রাতপার্টিতে মেতে উঠেছিলেন তারাও। সেখানে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর এক ছবি দিয়েছেন শুভশ্রী। আর এর পরেই শুরু হয়েছে সমালোচনা।
একজন লিখেছেন, সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এই সব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড।
আর একজন লিখেছেন, এত শো- অফের তো কোনও দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?
এর আগেও চুম্বনের ছবি দিয়ে ট্রলড হয়েছেন তিনি। কটাক্ষ যে সেলেব জীবনের নিত্য সঙ্গী। আর এই কটাক্ষকে কবেই বা পাত্তা দিয়েছেন তারা?
নভেম্বরের শেষ দিনে মা হয়েছেন শুভশ্রী। ঘরে এসেছে মেয়ে ইয়ালিনি। মা হওয়ার কিছু দিন পরেই বিদেশ থেকেও ঘুরে এসেছেন দু’জনে। তারা বাঁচেন নিজের শর্তে। তাই এই ট্রল নিয়েও খুব একটা বিচলিত নন।
