জেলে যেতে হচ্ছে না ড. ইউনূসকে, আপিলের শর্তে জামিন

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

আপাতত জেলে যেতে হচ্ছে না নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হলেও তাকে এক মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন আদালত।

আজ সোমবার (০১ জানুয়ারি) দুপুর ৩টায় ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালত এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে তাকে ২৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন একই শাস্তি পেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত