প্রিয় পোষ্যর মৃত্যু, শোকগ্রস্ত সায়ন্তিকা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম

কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার অভিনয়ে মুগ্ধ দর্শকরা। পর্দায় বিভিন্ন চরিত্রে দেখা গেলেও এবার বাস্তবেই মন খারাপ তার। বছর শেষে কঠিন পরিস্থিতির মুখে পড়লেন এ তারকা। প্রিয়জন হারিয়েছেন তিনি। এ কারণে ভারাক্রান্ত মন তার। আর এ খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সায়ন্তিকা।

কিছুদিন আগেই টালিউড তারকা মিমির পরিবারে এক ছোট্ট নতুন সদস্যের আগমন হয়। কিন্তু বছর শেষে বর্ষবরণের আয়োজনের মাঝে এবার বিষাদ নেমে এলো সায়ন্তিকার।

কয়েকদিন আগেই ছোট্ট পোষ্যটি হারিয়েছেন সায়ন্তিকা। যাকে ঘিরে অবসরে সময় কাটতো তার। রীতিমতো আগলে রাখতেন। বার সেই প্রিয় পোষ্যকে হারিয়ে যন্ত্রণা অনুভব করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘ফিনি, তুমি একজন দেবদূত। আমাদের কাউকে কখনো কষ্ট দেওনি। এমনকি যেদিন তুমি চলে গেছ, ২৯ ডিসেম্বর, সেদিনও নয়।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা ও বাবার। যদিও তুমি চলে যাওয়ার পর তাদের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্য লড়াই করছে। আমি নিশ্চিত যে, তারা শিগগিরিই তাদের মনকে স্থির করতে পারবে। কারণ এটা সত্য যে, শো মাস্ট গো অন। বছরের শেষ দিন তোমাকে বলতে চাই, তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। মা, বাবা, সিরাজ, টিকি, কালুয়া ও আমি, সবাই মিস করছি তোমাকে।’

কিছুদিন আগেই মৃত পোষ্যর জন্মদিন পালন করেছিলেন মিমি চক্রবর্তী। তিনি কিছু সারমেয় দত্তক নেয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেটাও হলো। কিনো বিদেশি কুকুর নয়। বরং দেশি কুকুর দত্তক নিয়েছেন। নাম রেখেছেন ছোটু। যা সোশ্যালে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে নতুন বছর শুরুর আগেই সায়ন্তিকার জীবনের এমন ঘটনায় তাকে মন শক্ত করার বার্তা দিয়েছেন অনেকে। অভিনেত্রী মিমি ছাড়াও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা মনোবল রাখার কথা বলেছেন সায়ন্তিকাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত