জয় দিয়ে প্রত্যাবর্তন নাওমির

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

দীর্ঘ বিরতির পর প্রিয় টেনিস কোর্টে ফিরলেন নাওমি ওসাকা। ফেরার দিনে জয়ের স্বাদও পেয়েছেন ২৬ বছর বয়সী এ তারকা। জার্মানির তামারা কোরপাশকে ৬-৩, ৭-৬ (১১/৯) সেটে হারিয়েছেন জাপানিজ এ তারকা।

ব্রিজবেন ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার প্যাট র‌্যাফটার অ্যারেনায় ১ ঘন্টা ৪৭ মিনিটের লড়াই শেষে জয় পান সাবেক নাম্বার ওয়ান। গত জুলাইয়ে মা হন নাওমি। প্রায় ১৫ মাস পর টেনিসে ফিরে বেশ নার্ভাস ছিলেন নাওমি, ‘আমি একই সঙ্গে খুব নার্ভাস ও উচ্ছসিত ছিলাম। আমার কাছে মনে হয় শুরুর দিকে এমন কঠিন ম্যাচ আমাকে প্রস্তুত করবে সামনের জন্য।

নিজের সন্তানের ব্যাপারে নাওমি জানান, ‘আমার সন্তান আমাকে দ্রুত উন্নতি করতে অনুপ্রেরণা জাগিয়েছে। কোর্টে ফিরে মানুষের ভালোবাসায় আমি আপ্লুত।’

মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ২০২২ সালের সেপ্টেম্বরে র‌্যাকেটটি তুলে রাখেন নাওমি। এরপর মাতৃত্বের স্বাদ পান গত বছরের জুলাইয়ে। ব্রিজবেন ইন্টারন্যাশনাল দিয়ে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলেন চারবারের গ্র্যান্ড স্লামজয়ী এ তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত