ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আবু সায়েদ (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি।

আজ সোববার (১ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আবু সায়েদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার উদাইশ গ্রামে। তার বাবার নাম আইয়ুব আলী। কয়েদি হিসেবে কুমিল্লা কারাগারে বন্দি ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ২৬ ডিসেম্বর সেখান থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত