ক্রিকেট মাঠের মতো নির্বাচনেও ছক্কা মেরে দিও, সাকিবকে প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই। তুমি ক্রিকেট মাঠের মতো নির্বাচনেও ছক্কা মেরে দিও।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে তিনি ফরিদপুর ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতার উদ্দেশে বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত