লুঙ্গি পরে এফডিসিতে ৪ নায়ক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম

নানা জল্পনার পর অবশেষে শুরু হয়েছে বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ এর শুটিং। গতকাল থেকে এফডিসির ২ নম্বর ফ্লোরে ক্যামেরা ওপেন হয়েছে সিনেমাটির। 

মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন ঢাকার দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

শুটিংয়ের জন্য এফডিসিতে একসঙ্গে পাওয়া গেল চার নায়ককে যাদের প্রত্যেকেই লুঙ্গি পরে আছেন। সঙ্গে ছিলেন এক খল নায়কও। তারা হলেন মামনুন ইমন, জয় চৌধুরী ও শিপন মিত্র এবং শিমুল খান। তবে তাদের দেখা গেছে একেবারে অচেনা রূপে। এমনভাবে তাদের আগে দেখা যায়নি। 

লুঙ্গি পরার রহস্য উন্মোচন করলেন ইমন, জয় চৌধুরীরা। জানান, শুটিংয়ের জন্যই তাদের এই বেশভূষা। লুঙ্গি পরার অভ্যাস কারোরই নেই। হাতে গোনা কয়েকবার পরা হয়েছে। তাই এবার যখন ছবির প্রয়োজনে লুঙ্গি পরে সারা দিন অপেক্ষা করতে হচ্ছে, বারবার লুঙ্গির গিট ঠিক করতে হচ্ছে।

এফডিসির বাগানে জয় চৌধুরী, মামনুন ইমন, জিয়াউল রোশান, শিমুল খান ও শিপন মিত্ররা লুঙ্গি পরে ঘোরাঘুরি করছিলেন, কেউ কেউ ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত