মাহবুব কবির মিলনও ১০ কাঠার প্লট পেয়েছেন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম

চিত্রনায়ক আরিফিন শুভ রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচকদের দলে যুক্ত হন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি আরিফিন শুভকে ইঙ্গিত করে ধান্দাবাজ হিসেবে অভিহিত করেন। পরে নেটিজেনদের তোপের মুখে নিজের পোস্ট মুছে ফেলেন।

এদিকে মিলন নিজেও ১০ কাঠার প্লট পেয়েছেন। আজ তিনি নিজেই ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। তবে এর আগেই অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়ালের মাধ্যমে খবরটি সামনে আসে।

মাহবুব কবীর মিলনকে পিয়ালকে বলেন, ‘আপনি নিজেও রাজউকের প্লট পেয়ছিলেন, সরকারি মূল্যে মাত্র দেড় লাখ টাকা কাঠা রেটে। এই টাইপের প্লট পেতে জয়েন্ট সেক্রেটারি বা তার ওপরে পোস্ট লাগে। আপনি তখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। সেবার কোনো ডেপুটি সেক্রেটারিও প্লট পায়নি। আপনাকে ফেভার করার রহস্যটা যদি বলতেন?’

এর জবাবে মিলন বলেন, ‘পূর্ত মন্ত্রণালয়ের কোটায় পেয়েছিলাম। কাজ করতাম পূর্তের আন্ডারে উপসচিব হিসেবে। আমি জানতামও না যে পাবো। একদিন বাসায় বরাদ্দ পত্র এসে হাজির। এই বিষয় নিয়ে আপনাদের খারাপ লাগছে সরিয়ে নিলাম।’

আজ নিজেই মাহবুব কবির মিলন প্লট পাওয়ার বিষয়টি সামনে এনেছেন। এ বিষয়ে ফেসবুকে লিখেছেন,  ‘২০০৭/০৮ সালে রাজউকের দেয়া পূর্বাচলের বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী আবেদন করে ২০১২ সালে বরাদ্দ পেয়ে ২০২১ সালে রেজিস্ট্রেশন করে প্লট বুঝে পেয়েছি। অন্যান্য সবার সাথেই প্লট পেয়েছি। আবেদন করেছিলাম ১০ কাঠা প্লটের।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত