সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে গত ১২ ডিসেম্বর করা রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন এমএ লতিফ প্রধান ও দেলোয়ার হোসেন।
গত ৮ ডিসেম্বর প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১২৪ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এরপর ১২ ডিসেম্বর প্রশ্নপত্র ফাঁস, অব্যবস্থাপনা ও উত্তরপত্র জালিয়াতির অভিযোগ প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে রিট করের বরিশাল বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার সাথী।
প্রথম ধাপে বরিশাল, রংপুর ও সিলেট বিভাগের ১৮টি জেলার মোট ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।
