৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনের পক্ষে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত