দুই প্রাক্তনের বাহুডোরে আহ্লাদে আটখানা স্বস্তিকা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম

সৃজিত এবং পরমের সঙ্গে স্বস্তিকার রসায়ন দেখে অনেকেই ছিঃ ছিঃ করছেন। টলিপাড়ায় এমনিও সম্পর্কের গুঞ্জন সহজেই রটে। তবে, গতকাল রাতে পরম এবং সৃজিতের সঙ্গে অভিনেত্রীর আহ্লাদে আটখানা নাচ দেখে নানা কথা নানা মন্তব্য ছড়াচ্ছে। কখনও তিনি পরমকে জড়িয়ে ধরে মুহূর্ত শেয়ার করলেন। আবার কখনও ঘোমটা টেনে সৃজিতের সঙ্গে নাচতে দেখা গেল তাকে।

পরনে, বেগুনি রঙের শাড়ি। একদম ভিন্ন স্বাদের সাজলেন অভিনেত্রী। সঙ্গে পরম এবং সৃজিতের যুগলবন্দী। ত্রয়ী মিলে যা আসর বসালেন মুগ্ধ হয়ে দেখলেন সকলে। আবার, এই দৃশ্য দেখেই অনেকে রেগে আগুন। পরমের নতুন বিয়ের পর, আবার স্বস্তিকার সঙ্গে মাখোমাখো ভাব? সৃজিত তো ছিলেনই। তিনজনের একটি ছবি শেয়ার করে পরিচালক লিখেছিলেন – আবার এক মুহূর্তের সৃষ্টি করলাম আমরা।

এদিকে, অনুরাগীরা রেগে আগুন। স্বস্তিকার হাবভাব অনেকেরই পছন্দ হয়নি। কেউ বললেন, এটা বন্ধুত্ব দেখানো নাকি শো অফ! আবার কারোর কথায়, স্বস্তিকা জানেন কি করে অ্যাটেনশন পেতে হয়। আবার কেউ বললেন, পরমের নতুন টার্গেট নাকি।

প্রাক্তনদের সঙ্গেও যে এত ভালো সম্পর্ক রাখা যায় সেকথা নাকি অনেকেই আগে জানতেন না। লজ্জা শরমের মাথা খেয়েছেন? কেউ কেউ বলেন, প্রাক্তন নিয়ে লোপালুপি এই প্রথম দেখলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত