কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রবিবার (৭ জানুয়ারি) রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫ নং ক্যাম্পের এ ব্লকের হেড মাঝি (নেতা) মোহাম্মদ হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।
১৪ আমর্ড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, আগুনে এ পর্যন্ত ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগুনের উৎপত্তি কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন।
