দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আজ রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৫৩ মিনিটে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
ভোটদান শেষে শেখ রেহানা বলেন, ‘নৌকার জয় হবেই। আবারও তারা সরকার গঠন করবে।’