জয়ের পথে মাশরাফি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম

নড়াইল-২ আসনে বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। আজ রবিবার জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

এখন পর্যন্ত পাওয়া ১০টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ১৪ হাজার ৮২৪ ভোট। আর জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ৪৪০ ভোট।

এর আগে সকাল পৌনে ১১টায় তিনি ভোট দেন শহরের নড়াইল সরকারি টেকনিকাল স্কুল ও কলেজ কেন্দ্রে। ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকের মাশরাফি জানান, ভোটার উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত তিনি সন্তুষ্ট। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও তা নিশ্চিত হতে ভোটগ্রহণ ও গণনা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত