বেসরকারিভাবে শেখ হাসিনা বিজয়ী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া- কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। 

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম– এনপিপি) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল–জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত