‘বাংলাদেশের ইতিহাসে ব্যারিস্টার সুমন দৃষ্টান্ত স্থাপন করবেন’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি।

স্থানীয়ভাবে ঘোষিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সুমন এক লাখ ৯৮ হাজার ভোট পেয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

এদিকে ব্যারিস্টার সুমনের বিজয়ে স্বপ্ন দেখছেন অনেক তরুণ। তেমনই একজন তরুণ তাশরিফ খান। পেশায় গায়ক।

তাশরিফ খান সুমনকে নিয়ে বলছেন, এই মানুষটাকে আমি ব্যাক্তিগত ভাবে যতটুকু চিনি তাতে আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে তিনি এমন কিছু ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করবেন যা এদেশের মানুষ এর আগে কখনো চিন্তাও করেনি। 

সুমনের উদ্দেশ্যে তিনি বলেন, ভাই আমি বলবো আপনার যুদ্ধ মাত্র শুরু। এইবার দেখিয়ে দিন সঠিক যায়গায় ক্ষমতার ব্যাবহার করে একজন মানুষ চাইলে কি কি করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত