সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রতিষ্ঠানটিতে ৩টি শূন্য পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
পদসংখ্যা: ০৩টি
জনবল নিয়োগ: ১৬ জন
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
বেতন: ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Stan Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২টি
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স ১৮-৩২ বছর। মুক্তিযোদ্ধাগণের নাতি-নাতনির বয়স ১৮-৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে (শুধুমাত্র ০২ নং পদের জন্য) বয়সসীমা ৪০ বছর প্রযোজ্য। এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ২১২ টাকা এবং অফিস সহায়ক পদে আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা (রকেট)/বিকাশ/নগদ এর মাধ্যমে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) জমা করতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৪
