রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরে সন্ধ্যার পর আবার তাকে কেবিনে আনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। তার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়েছিল। পরে আবারও কেবিনে নেয়া হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
