সুস্বাদু মাংসের জন্য গরুর খামার শুরু করলেন মার্ক জাকারবার্গ

  • ফেসবুক পোস্টে মার্ক জানিয়েছেন, তার লক্ষ্য হল বিশ্বের সবথেকে ভালো মানের গরুর মাংস উৎপাদন করা
  • জাকারবার্গের নতুন উদ্যোগ সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই মাধ্যমটি জুড়ে আলোচনা-সমালোচনা চলছে
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

বিশ্বের সেরা মানের গরুর মাংস উৎপাদনের জন্য এবার নিজেই গরুর খামার শুরু করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি ব্যবসায়ী এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

বাংলাদেশ সময় বুধবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মার্ক জানিয়েছেন, কাউয়াই এর কোওলাউ খামারে গবাদি পশু লালন-পালন করা শুরু করেছেন তিনি। তার লক্ষ্য হল বিশ্বের সবথেকে ভালো মানের গরুর মাংস উৎপাদন করা।

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, গবাদি পশুগুলো হল ওয়াগিউ এবং অ্যাঙ্গাস প্রজাতির। খামারে উৎপাদন করা ম্যাকাডামিয়া খাবার (এক বিশেষ প্রজাতির বাদাম) এবং বিয়ার খাওয়ানোর মাধ্যমে পশুগুলোকে বড় করা হবে।

তিনি বলেন আমরা চাই পুরো প্রক্রিয়াটি স্থানীয়ভাবে হোক।

তিনি বলেন, 'প্রতিটি গরু প্রতি বছর ৫ হাজার থেকে ১০ হাজার পাউন্ড খাবার খায়, তাই এর জন্য অনেক একরজুড়ে ম্যাকাডামিয়া গাছের প্রয়োজন। আমার মেয়েরা ম্যাক গাছ লাগাতে এবং আমাদের বিভিন্ন প্রাণীর যত্ন নিতে সাহায্য করে। আমরা এখনও যাত্রার প্রথম দিকে রয়েছি এবং প্রতি মৌসুমে এর উন্নতি করা খুবই মজাদার। আমার সমস্ত প্রকল্পের মধ্যে, এটিই সবচেয়ে সুস্বাদু।'

অবশ্য জাকারবার্গের নতুন গবাদি পশুর এই উদ্যোগ সামাজিক মাধ্যমে আসার পর অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই তার এ উদ্যোগকে শুভ কামনা জানিয়েছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত