কোতয়ালী থানায় ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানার প্রবেশ মুখে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আজ বুধবার (১০ জানুয়ারি) সকালে তিনি এই কর্ণারের উদ্বোধন করেন।

লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার  (অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপিত হয়। এর বাস্তবায়নের দায়িত্বে ছিলেন কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহিনুর ইসলাম (শাহীন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজুর রহমান মিয়া।

পুলিশ জানায়, কোতয়ালী থানার মূল ভবনের নীচ তলার প্রবেশ মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করা হয়েছে। জাতির পিতার আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গঠনের ক্ষেত্রে তাঁর পদাঙ্ক অনুসরণের লক্ষ্য নিয়ে এই কর্ণারটি স্থাপিত হয়েছে। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন এবং মুক্তিযুদ্ধে তার অবিসংবাদিত ভূমিকা সম্পর্কে ধারণা প্রদানের নিমিত্তে ডিএমপির লালবাগ বিভাগের এই আন্তরিক প্রয়াস।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত