মন্ত্রিসভায় জায়গা পেলেন নান্দাইলের আব্দুস সালাম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৫৯ পিএম

৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম মন্ত্রিসভায় জায়াগা পেয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগদান করে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে আবারও নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন৷।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি ৮২ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। পরাজিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত