পূর্ণমন্ত্রী হচ্ছেন ফরহাদ ও মহিবুল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

এবার পূর্ণামন্ত্রী হচ্ছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মহিবুল হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম- ৯ আসন থেকে।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ৩৬ জন সদস্য নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যোগ দিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেওয়ার জন্য সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও আগামীকাল শপথ নেবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত