পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঘটনাটি ঘটে। নিজাম উদ্দিন উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে বিকালে মারা যান তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।