গম খেতে বিষ প্রয়োগে ১২ পাখির মৃত্যু, মালিককে জরিমানা 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম

শরীয়তপুর প্রতিনিধিশরীয়তপুরের ডামুড্যায় কৃষি জমিতে (গম খেতে) বিষ প্রয়োগ করায় ১২টি পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমির মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির ঘুঘু ও শালিক পাখির মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনারপাড় এলাকায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। কিছু পাখি জমিতে রশ্মি দিয়ে টানিয়ে রাখতে দেখা যায়। পরে পাখি মৃত্যুর বিষয়টি জানাজানি হলে ওই কৃষক পাখিগুলো মাটিতে পুতে রাখেন। 

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, ঘটনা জানার সঙ্গেই আমি ডামুড্যা থানার ওসিকে নিয়ে সেখানে  যাই। আমি স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তারা জানান, গম খেতে বিষ প্রয়োগ করে ১০ থেকে ১২ টি পাখি মেরেছেন কৃষক শাজাহান মাদবর। এতে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৬ (১) (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে ২৬ অনুচ্ছেদ অনুসারে এই জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত