ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না, বললেন সেই মুশতাক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৩:৪৮ পিএম

ভালোবাসার কারণে মন হয়ে যায় নিয়ন্ত্রহীন, ভালোবাসার মানুষকে জয়ের সমাপ্তি হয় না- এমনটাই জানালেন খন্দকার মুশতাক আহমেদ।

মুশতাক এখন ইউটিউবে সক্রিয়। স্ত্রীর সঙ্গে মিলে রীতিমতো ভিডিও বানাচ্ছেন। সেসব ভিডিও নিজের ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করছেন।

সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়ে খন্দকার মুশতাক লিখেছেন, ভালোবাসা হলো আকাশ আর সাগরের মতো সীমাহীন! যার অনেকটাই শেষ নেই , চলতে থাকে ,সত্যি কার ভালোবাসা অবিনশ্বর যার পরিসমাপ্তি মৃত্যুতে! ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না, এইটা মনের উপর এক ধরনের অদ্ভুত নিয়ন্ত্রণহীন অনুভূতি! আর জয় একটি লক্ষ্য! এই লক্ষে পৌঁছালে জয়ের পরিসমাপ্তি হয়! 

তগিনি বলেন, ভালোবাসার লক্ষ যদি থাকে ভালোবাসার মানুষকে জয় করা তখন সেই জয়ের  সমাপ্তি হয় না  বরং তা আরো বিশালতা ধারণ করে!তবে এর সব কিছুই মনের উপর নির্ভর করে! তবে আগেই বলেছি এই ক্ষেত্রে মনও হয়ে পরে অনেকটাই নিয়ন্ত্রণহীন।

আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী ঠাকুরগাঁও আদালতে যান এবং তার স্বামী মুশতাক তাকে অপহরণ বা ধর্ষণ করেনি বলে জবানবন্দি দেন।  জবানবন্দি শেষে ওই ছাত্রী আদালতের মাধ্যমে নিজ জিম্মায় স্বামী মুশতাক আহমেদের সঙ্গে ঢাকায় চলে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত