ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন, আহত ৫

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় রাতের আধারে ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ পাঁচজন। আহতরা হলেন- শেখ জুলহাস (৪৮), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজি তাবাছ্ছুম (১০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে শেখ জুলহাস তার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে ঘরের বাইরে থেকে তালা দেখে দেয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। 

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান আহতের আত্মীয় ও প্রতিবেশীরা। এমন ঘটনা বর্বরতার সামিল বলে মনে করেন স্থানীয়রা। 

এ বিষয়ে দোহার থানা ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আহতের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত