ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেসকোর কর্মচারীরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম

ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কর্মচারীরা।

আজ বুধবার সকালে চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁও শহরের নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে নেসকোর কর্মচারীরা। এ সময় তারা চাকরি স্থায়ীকরণের দাবি উত্থাপন করে বিভিন্ন স্লোগান দেয়। 

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, সহসভাপতি শফিউল ইসলাম শফি, কোষাধ্যক্ষ নাইমুর হাসান নাজমুল, সাংগঠনিক সম্পাদক আবু নাইম ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ে নেসকোর অফিসে পিচরেট মিটার পাঠক ও বিল বিতরণকারী পদে ২৯ জন কর্মরত রয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরি স্থায়ীকরণ করা হবে। কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছি। চাকরি স্থায়ীকরণ না হওয়া এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে বক্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত