জা‌মিন পে‌লেন বাঁশখালীর পৌর কাউন্সিলর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৪৬ পিএম

জাতীয় সংসদ নির্বাচ‌নের দিন (৭ জানুয়ারি) আটক হওয়া চট্টগ্রা‌মের বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর চট্টগ্রাম জজ কোর্ট থে‌কে জা‌মিন পে‌য়ে‌ছেন।

আজ বুধবার তিনি জা‌মিন পে‌লেও রাতে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত কারাগার থে‌কে বে‌রি‌য়ে আ‌সা প্রক্রিয়াধীন ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বাঁশখালী পৌরসভার মেয়র এস এম তোফাইল বিন হোছাইন।

গত ৭ জানুয়া‌রি জাতীয় সংস‌দ নির্বাচন চলাকালীন বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট বন্ধের চেষ্টার অভিযোগে তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মাঠে ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত